ফুটবল দুনিয়ায় নতুন সম্ভাবনার নাম লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই স্প্যানিশ তারকা ইতোমধ্যেই নিজের দক্ষতায় মুগ্ধ করেছেন সবাইকে। ব্যস্ত মৌসুম শেষে ১৭ বছর বয়সী ইয়ামাল লম্বা ছুটিতে আছেন। স্প্যানিশ দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ দাবি করেছে, ১৩ বছরের বড় প্রেমিকা স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমান ক্রু ফাতি ভাজকেজের সাথেই নাকি তার এই লম্বা ছুটি কাটছে। আসলেই ঘটনা কতটা সত্যি?
ইতালির একটি রিসোর্টের সুইমিংপুলে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইয়ামাল। এরপর ভাজকেজও একই জায়গায় ছবি তুলে পোস্ট করেন। ব্যাস, দুয়ে দুয়ে চার মিলিয়ে দেয় গণমাধ্যম। মুন্দো দেপোর্তিভো নাকি সবকিছু যাচাই করে নিশ্চিত হয়েছে যে, ১৭ বছর বয়সী ইয়ামাল আর ৩০ বছর বয়সী ভাজকেজ ইতালির একই স্থানে অবস্থান করেছেন। ইয়ামাল আর ভাজকেজের প্রেমের দাবিটাও তারাই করেছে।
এর মাঝে গতকাল রাতে স্প্যানিশ সাময়িকী ‘লেকচারাস’ তাদের কাভারে ইয়ামাল ও ভাজকেজের একসঙ্গে অবকাশ যাপনের ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে, ইয়ামাল স্পিড বোট চালাচ্ছেন আর পেছনে বসা ভাজকেজ তাকে জড়িয়ে ধরে আছেন। তবে গণমাধ্যমের এই দাবি অস্বীকার করে আরেক ইনফ্লুয়েন্সার জাভি দে ওইয়োস বলেছেন, ‘দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাছাড়া সেখানে শুধু তারা দুজন যাননি, তার বার্সেলোনা সতীর্থরাও ছিলেন।’
এর আগে অ্যালেক্স পডিয়া নামে দুই বছরের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইয়ামালের। পরে সেটি ভেঙে যায়। বর্তমানে যাকে ঘিরে গুঞ্জন, সেই ভাজকেজের পুরো নাম ফাতিমা ভাজকেজ দোসান্তোস। স্পেনের গালিসিয়ায় তার জন্ম এবং বেড়ে ওঠা। ইউটিউবে তার ১০ লাখের বেশি সাবস্ক্রাইবার আছে। ইনস্টাগ্রামে প্রায় ৪ লাখ, টিকটকে ৩ লাখ ২০ হাজারের বেশি ফলোয়ার আছে। মডেলিংয়ের পাশাপাশি একটি এয়ারলাইনের ফ্লাইট অ্যাটেনডেন্টের চাকরি করেন।
শান্তর ডাবল সেঞ্চুরি হলো না; ভাঙল রেকর্ড জুটি
রোনালদো পায়ে ‘নেইলপালিশ’ মাখেন কেন?
যে কারণে অধিনায়কত্ব ফিরিয়ে দিয়েছেন বুমরা