গল টেস্টের প্রথম দিন থেকেই অসাধারণ ব্যাটিং করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনশেষে তার সঙ্গী আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম তো শান্তর ব্যাটে ডাবল সেঞ্চুরি দেখতে চেয়েছিলেন। তবে এ যাত্রায় সেটা হলো না। শান্ত থামলেন ১৪৮ রানে, ভাঙল ২৬৪ রানের রেকর্ড জুটি।
৩ উইকেটে ২৯২ রান নিয়ে আজ বুধবার গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। শান্ত অপরাজিত ছিলেন ১৩৬ রানে। আসিথা ফার্নান্দোর করা দিনের সপ্তম ওভারের প্রথম বলে ক্যাচ তুলে দেন অ্যাঞ্জোলো ম্যাথিউসের হাতে। এরই সঙ্গে শেষ হয় তার ২৭৯ বলে ১৫ চার ১ ছক্কায় ১৪৮ রানের ইনিংস। ভাঙে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি।
টেস্টে এটাই শান্ত ও মুশফিকের প্রথম তিন অঙ্কের জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ। তবে সব মিলিয়ে দুই রানের জন্য চতুর্থ উইকেটে বাংলাদেশর সর্বোচ্চ জুটির রেকর্ড গড়তে পারেননি এই দুজন। ২০১৮ সালে মিরপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুল হক আর মুশফিকের ২৬৬ রানের জুটিটাই চতুর্থ উইকেটে সর্বোচ্চ হয়ে রইল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯৮.২ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৩১০ রান। উইকেটে মুশফিকের সঙ্গী হয়েছেন লিটন দাস।
রোনালদো পায়ে ‘নেইলপালিশ’ মাখেন কেন?
শান্তর কাছে আজ ডাবল সেঞ্চুরি চান মুশফিক