ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় হাষাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, "বিকেল ৪টার দিকে অজ্ঞাত পরিচয় এক নারী এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারীর মৃতদেহ উদ্ধার করেন। থানা কর্মকর্তা জানান, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় জড়িত গাড়িটি খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।
এদিকে, এক্সপ্রেসওয়েতে গাড়ির বেপরোয়া গতি ও পথচারী পারাপারের নিরাপদ ব্যবস্থা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গত কয়েক মাসে এ সড়কে এটাই প্রথম নয়, একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যু