স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৮:১৬ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি রওনা হন।

চলতি বছরের ৬ মে লন্ডন থেকে ঢাকায় ফেরার পর এটিই তাঁর প্রথম হাসপাতাল যাত্রা। লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে তিনি দেশ ছেড়েছিলেন ৭ জানুয়ারি ২০২৫।

এর আগে সর্বশেষ ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর বেগম জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন চিকিৎসার পর ১৮ সেপ্টেম্বর তিনি বাসায় ফিরেছিলেন।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। হাসপাতালে তাঁর রুটিন পরীক্ষা-নিরীক্ষা ও কিছু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের কথা রয়েছে বলে দলের একটি সূত্র জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত