বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৭:৫৪ পিএম

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আদমদীঘি উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন ও বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার বাসিন্দা মুশফিকুর রহমান । তৃতীয় ব্যক্তির নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেলেও ঠিকানা জানা যায়নি।

আদমদীঘি থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনজনই  ঘটনাস্থলেই মারা যান। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত