দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:৫২ এএম

দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন শহরে আজ শুক্রবার সকালে একাধিক সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া একটি নতুন তরঙ্গ ক্ষেপণাস্ত্রের জেরে এই সাইরেন বাজানো হয়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে বিয়েরশেভা শহর এবং তার আশপাশের এলাকায় আকাশসীমায় সাইরেন বাজতে শোনা যায়। সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, “ইরান থেকে ইসরায়েলের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন চালু করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।”

অন্যদিকে, ফিলিস্তিনভিত্তিক কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বিয়েরশেভা শহরের একটি ভবনে সরাসরি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলি জরুরি সেবা এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত