প্রথম তিন দিন গলে দেখা গিয়েছিল রান উৎসব। তবে আজ শুক্রবার চতুর্থ দিন থেকেই বদলে গেছে উইকেটের চরিত্র। ভেঙে যাওয়া উইকেটে বিশাল সব টার্ন পাচ্ছেন স্পিনাররা। ইতোমধ্যেই তাইজুল ইসলামের একটি ডেলিভারির হক আই চিত্র ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ম্যাচের ১১৮তম ওভারটি করতে এসেছিলেন তাইজুল। তার দ্বিতীয় বলটি তীক্ষ্ণ বাঁক নিয়ে কামিন্দু মেন্ডিসের পায়ে লাগে। বাড়তি বাউন্সের জন্য এলবিডব্লিউ থেকে বেঁচে যান তিনি। লিটনের আত্মবিশ্বাস দেখে রিভিউ নিয়ে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ হারাল দ্বিতীয় রিভিউ। তবে এই চিত্র এখনই বুঝিয়ে দিচ্ছে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাটা বাংলাদেশের জন্য কতটা কঠিন হবে।
আজ মধ্যাহ্নবিরতির আগে শ্রীলঙ্কা তুলেছে ৬ উইকেটে ৪৬৫ রান। কামিন্দু মেন্ডিস ৮৩ এবং মিলান রত্নায়েকে ৩৮ রানে অপরাজিত আছেন। তাদের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এসেছে ৭৯ রান। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ৩০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং নাঈম হাসান। একটি করে নিয়েছেন তাইজুল ইসলাম এবং মুমিনুল হক।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে যে ১০টি রেকর্ড হতে পারে
লিটনের অসাধারণ ক্যাচে সকালটা বাংলাদেশের