ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের মতো লোক দেখানো কাজ করব না। তাড়া বিগত সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নানামুখী প্রচার প্রচারণা করতো। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যে কাজটি করব ঈমানের দায়িত্ব নিয়ে সঠিকভাবে সে কাজটি করবো। যাতে সাধারণ মানুষের কল্যাণের কাজে লাগে এবং তারা উপকৃত হয় আমি সেই কাজ করতে চাই।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ অসহায় দরিদ্র মানুষদের নিয়ে হাসি তামাশা মশকরাও করেছে। তাদেরকে ফ্রি মেডিকেল চিকিৎসা দেয়ার নামে অনেকেই বিভিন্ন জায়গার থেকে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করেছে। এমন অনেক নিউজ মিডিয়াতে এসেছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই। এসব কোনোকিছু বিএনপি করেনি, করবেও না। কারণ বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। একজন সৎ ব্যক্তি। যার নাম উচ্চারণ করলেই মনের অজান্তে শহীদ শব্দটি চলে আসে। এটা আল্লাহর রহমত। আমরা সেই নেতার আদর্শের সৈনিক।
তিনি আরো বলেন, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের সেবা নিয়োজিত থাকতে। তাদের পাশে দাঁড়াতে। আমি কেবল শুরু করেছি কিন্তু আমার প্রিয় ব্যক্তি যাকে আমি আমার বড়ভাই মনে করি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তিনি অনেক আগ থেকেই মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখি এবং তাকে দেখে আমি উদ্বুদ্ধ হই।
মোস্তফা জামান আরও বলেন, আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সেবা আজ থেকে চলমান থাকবে, প্রতি শুক্রবার সকাল থেকে ৩ ঘণ্টাব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রতিটা থানা এবং ওয়ার্ডগুলোতে এ সেবা নিতে পারবে হতদরিদ্র অসহায় মানুষ।
মেডিকেল ক্যাম্পেইনে সেবা নিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসহায় দরিদ্র মানুষ। বিনামূল্য সেবা পেয়ে খুশি রোগীরা। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ বেশি রোগীদের সেবা দেয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপির আহবায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ন আহবায়ক হাজী জহির সহ থানার অন্যান্য নেতাকর্মীরা।
