দাউদকান্দি

ফেলে যাওয়া প্রাইভেটকারে ৪৫ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট জব্দ

আপডেট : ২২ জুন ২০২৫, ০৬:১৫ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনার কবলে পড়া একটি প্রাইভেটকার থেকে ৪৫ হাজার নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। শনিবার (২১ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকা থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়। যা আনুমানিক মূল্য প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্র জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালক-যাত্রী কাউকে পাওয়া যায়নি। পরে গাড়িটি হাইওয়ে থানার ডাম্পিংয়ে নিয়ে রাখা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এ গাড়িতে মাদকদ্রব্য আছে।

ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের পেছনের ব্যাগ ডালা খুলে দেখা যায় সাদা পলিপ্যাকের উপরে কালো টেপ মোড়ানো অবস্থায় ৪৫ হাজার নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি রাশেদ চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারটির অজ্ঞাত চালক ও যাত্রী পলাতক। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত