খুলনায় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চারদিন পর খুলনায় গ্রেপ্তার হলেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম। রবিবার (২২ জুন) ভোরে খালিশপুরের মুজগুন্নি এলাকার একটি চারতলা ভবন থেকে তাকে গ্রেপ্তার করে দিঘলিয়া থানার পুলিশ। অভিযানে সহায়তা করে গোয়েন্দা পুলিশ।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) এইচ এম শাহীন জানান, নাসিমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ব্যবসাসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। এর মধ্যে গণেশ হত্যা মামলায় তার ৩২ বছরের এবং একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা রয়েছে। গ্রেপ্তার হওয়া নাসিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও জানান, গত ১৮ জুন সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তারে গেলে দিঘলিয়ার ফরমাইশখানা এলাকায় নাসিমের অনুসারীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। পরে অভিযান চালিয়ে নাসিম বাহিনীর সদস্য রেজাউল ও আলামিনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার ২ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা
সাবেক সিইসি নূরুল হুদাকে ধরে পুলিশে দিল জনতা