বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানিকে বাংলাদেশের মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা কাতার পররাষ্ট্র মন্ত্রনালয়ে উপহার পৌঁছে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী।
সেসময় উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ রাষ্ট্রদুত মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির কাতার শাখার সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু। মৌসুমি ফল গ্রহণ করেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রটোকল পরিচারক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।
