তেহরান থেকে দেশের পথে ২৮ বাংলাদেশি

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৬:৪৯ পিএম

ইরানের রাজধানী তেহরান থেকে প্রথম দফায় ২৮ জন বাংলাদেশি নাগরিক দেশের পথে রওনা দিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগী। প্রথমে তারা তেহরান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন। পরে সেখান থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরবেন।

আজ বুধবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তারা তেহরান থেকে সড়কপথে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।

তেহরানের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, এসব বাংলাদেশি বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর করাচি হয়ে তারা দুবাই এবং সেখান থেকে বাংলাদেশে ফিরবেন।

দূতাবাস সূত্র জানায়, এখন পর্যন্ত ২৫০ জন বাংলাদেশি আনুষ্ঠানিকভাবে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। তাদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে আছেন ৪০০ জন। দূতাবাসে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন। এদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত