রূপগঞ্জে  ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাড়াগাঁও এলাকায় নামবিহীন মিষ্টির দোকান ও  বিভিন্ন বাসা-বাড়ির ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বুধবার (২৫ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় ১ কিলোমিটার এলাকাজুড়ে এ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে সংযোগ দেওয়া গ্যাসের ২ ইঞ্চি ডায়া পাইপ ১০ ফুট ৩/৪ ইঞ্চি ডায়ার পাইপ ১৬০ ফুট, ৩/৪ ইঞ্চি ডায়া ১০ ফুট পাইপ জব্দ করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান। 

এ সময় তিনি বলেন, উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইন থেকে এসব অবৈধ সংযোগ দেয় স্থানীয় একটি চক্র। এতে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে তিতাস গ্যাস। অভিযান পরিচালনা করে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত