খুলে দেওয়া হলো বন্ধ থাকা পর্যটনকেন্দ্র দেবতাখুম

আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:২৫ পিএম

আবহাওয়া ভালো থাকায় আগামীকাল থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র ‘দেবতাখুম’ পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বুধবার (২৫ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ইউএনও আরও জানান, ভারী বৃষ্টি হলে আবারো পরিস্থিতি বুঝে দেবতাখুম বন্ধ করে দিব। তবে এখন ভারী বৃষ্টি নেই, আবহাওয়াও ভালো। 

এর আগে গত ১৮ জুন বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে ২৫ জুন পর্যন্ত দেবতাখুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত