বেবিচক চেয়ারম্যানকে হঠাৎ প্রত্যাহার 

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৪:৫২ পিএম

হঠাৎ করেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম‍্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত‍্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার প্রত্যাহারের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে ঠিক কি কারণে প্রতাহার করা হয়েছে তা জানা যায়নি। মঞ্জুর কবীর ভুঁইয়া বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত