মুরাদনগরে ভ্রাম্যমাণ  আদালতে ৭ চালকসহ ১ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৭ জুন ২০২৫, ০১:৩৫ এএম

কুমিল্লার মুরাদনগরে ৭ জন চালকসহ ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

অভিযানে নিষিদ্ধ হর্ণ ব্যবহার করার জন্য ২ বাস চালককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ২ টি মামলায় ৪ হাজার টাকা, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ৩ বাস চালককে ৩টি মামলায় ৭ হাজার টাকা, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ১ জন ব্যবসায়ীকে ১ হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ জন ট্রাক চালককে ২টি মামলায় ২০ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুরাদনগর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান বলেন, ‘নিয়মিত ভ্রাম্যমাণ  আদালতের অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ  আদালতের অভিযান  অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত