শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে প্রথমবারের মতো দুই অংকের ঘরে যেতে পারলেন এনামুল হক বিজয়। চার ইনিংসে তার স্কোর যথাক্রমে ০, ৪, ০ এবং ১৯। আজ অবশ্য তিনি ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়েছেন। ১৯ বলের ইনিংসে মেরেছেন একটি ছক্কা আর দুটি চার। বিজয়ের পর সাদমানও ফিরেছেন ১২ রান করে। ১১ ওভারে ২ উইকেটে ৩৫ রান তুলেছে বাংলাদেশ।
গল টেস্টের প্রথম ইনিংসে ১০ বলে ০ রানে আউট হয়েছিলেন বিজয়। দ্বিতীয় ইনিংসে ২০ বলে করেন ৪ রান। চলতি কলম্বো টেস্টের প্রথম ইনিংসে আবারও ১০ বলে ০ রানে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে এই ধারাবাহিকতা থেকে তিনি বেরোতে পেরেছেন। ছুঁতে পেরেছেন দুই অংক।
আসিথা ফার্নান্ডোর করা সপ্তম ওভারের পঞ্চম বলটি ছিল খাটো লেংথের। এনামুল পুল করতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। শর্ট লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। চা বিরতির পর সাদমান ইসলামও প্রবাত জয়াসুরিয়ার বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন।
এর আগে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে কলম্বো টেস্টের তৃতীয় দিনে আজ শুক্রবার স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ৪৫৮ রানে। এতে তাদের লিড হয়েছে ২১১ রানের। তাইজুল ইসলাম নিয়েছেন ৫ উইকেট। তবে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ বাঁচানো কঠিন বাংলাদেশের জন্য।
তাইজুলের পাঁচ উইকেটেও বড় লিড শ্রীলঙ্কার
দুর্দান্ত জয়ে জুভেন্তাসের মুখোমুখি রিয়াল মাদ্রিদ