বিজয়নগরে ১৯৮ বোতল ইস্কপ সিরাপসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৪:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজনগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ইস্কপ সিরাপসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা।

শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ এর সদস্যরা উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হলেন কাশিনগর পূর্বপাড়া (নুরুর বাড়ি) এলাকার মো. জুম্মন মিয়া (২০)। এসময় তার কাছ থেকে ১৯৮ বোতল ইস্কপ সিরাপ উদ্ধার করা হয়েছে। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এবিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত