শিশুর চুল কাটলে বা ন্যাড়া করলে কি চুল বাড়ে?

আপডেট : ২৮ জুন ২০২৫, ১২:৩৯ এএম

শিশুদের মাথা ন্যাড়া করলে চুল ভালো হয় এ ধারণা ঠিক না। এর বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং শিশুর মাথা কামিয়ে দিলে মাথায় ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল সংক্রমণ বেড়ে যেতে পারে এবং ফোড়া ও সোরিয়াসিস ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা থাকে। মূলত ক্ষুর বা রেজার থেকেই এই জীবাণু আসে। ‘অনেকের ধারণা, জন্মের পর শিশুর মাথায় যে ময়লা (অ্যামনিওটিক ফ্লুইড) লেগে থাকে, তা দূর করতে জন্মের কিছুদিন পরেই মাথা ন্যাড়া করা উচিত। আসলে ১-২ সপ্তাহ মাথা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিলে এই ময়লা ৯৯-১০০% পরিষ্কার হয়ে যায়। গন্ধও পুরোপুরি চলে যায়। বরং আপনি যদি শিশুর মাথা ন্যাড়া করতে গিয়ে অসাবধানতাবশত রেজার বা ব্লেড দিয়ে হেয়ার ফলিকলসহ কিছুটা চামড়া তুলে ফেলেন, তবে নিশ্চিত থাকেন, আপনার শিশুর মাথার ওই অংশটুকু সারাজীবন টাক হয়েই থাকবে। তাই মাথা না কামিয়ে বরং প্রয়োজনে চুল ছোট করে কেটে দিন।

আপনার শিশুর মাথার চুল শেভ করার পরিকল্পনা করলে বাচ্চার মাথার শক্ত ও দৃঢ়  হওয়া পর্যন্ত অন্তত অপেক্ষা করুন। বিশেষ করে বাচ্চার স্থির হয়ে বসা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলেন, শেভিং ভালো চুলের বৃদ্ধিকে উন্নত করে না। প্রকৃত অবস্থা চুল মূলত চুলের ফলিকল থেকে বৃদ্ধি পায়, যা স্কাল্পের নিচে উপস্থিত। তাই চুল শেভ করলেও চুলের ফলিকলগুলোকে প্রভাবিত করে না। সুতরাং চুলের ফলিকলের ওপর ভালো প্রভাব না ফেললে, চুলের কিছুই ভালো করতে পারবে না। চার মাস বয়সে থেকেই শিশুর চুল ভালো হতে শুরু করে। এ ছাড়াও আপনার শিশুর চুলের টেক্সচার এবং ঘনত্ব মূলত জিনের ওপর নির্ভর করে। সহজে শিশুর মাথা ন্যাড়া করার পরিকল্পনা থাকলে বিশেষজ্ঞদের দিয়ে করাবেন। যারা শেভিংয়ে দক্ষ।

প্রতিকার : বেশি গরম পড়লে বা স্ক্যাল্প ঘামলে চুল কাঁচির সাহায্যে কিছুটা ছোট করে ফেলা যেতে পারে। আবার শীতে বড় রাখলে শীত কম অনুভূত হবে। অনেক শিশুর মাথায় চামড়া উঠে যেতে পারে। ফাঙ্গাস, অ্যালার্জি বা ব্যাকটেরিয়ার সংক্রমণে এটা হয়। চামড়া ওঠা রোগ হওয়া মাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটা তুলতে সরিষার তেল ব্যবহার উচিত না। বাচ্চাদের ব্যবহার উপযোগী অন্য যেসব তেল বাজারে পাওয়া যায়, সেগুলো লাগানো যেতে পারে। সপ্তাহে এক দিন বেবি শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে দিতে হবে। শিশুর তেল বা শ্যাম্পু ব্যবহারের আগে চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া ভালো। অনেকের ধারণা, শিশুর মাথায় অনেক বেশি তেল দিলে মাথার তালুতে হলুদ বা বাদামি আঁশের মতো স্তর পড়ে। একে ক্রেডল ক্যাপ বলে। অনেক শিশুর মাথায় ক্যাডেল ক্যাপ হয়।  এক্ষেত্রে  মাথা শেভিং না করে এর পরিবর্তে, আপনি প্রাকৃতিক তেল, ওষুধযুক্ত শ্যাম্পু এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে  ক্র্যাডেল ক্যাপগুলো নিরাময় করা ভালো। আসলে ক্র্যাডেল ক্যাপ হয় মূলত মাথার তালুতে অনেক বেশি সিবাম বা তেল উৎপন্ন হলে। এর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী অয়েন্টমেন্ট লাগাতে হবে।

চুল ন্যাড়া করার সময় : শিশুর মাথা ন্যাড়া করার সময় আপনার শিশু যদি ছোট ও বসতে অক্ষম হয় তাহলে তাকে ঘাড়ে আরামদায়কভাবে শুইয়ে রাখবেন। বসতে পারলে আরামদায়ক জায়গায় বসাবেন। শান্ত রাখতে পছন্দের খেলনা দিন। দরকার হলে বাচ্চার সঙ্গে কথা বলতে থাকুন। শিশুর চুল খুব লম্বা হলে, শেভিং সহজ করতে সহজেই চুল ছোট করে তারপর শেভিং করুন। ভাগে ভাগে শেভিং করুন এবং একেকটি ধাপ শেষ করতে করতে এগিয়ে যান। বাচ্চার মাথার চুল ভিজিয়ে নিন।  মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়া ভালো, কারণ শেভিং সহজ ও দ্রুত হবে। রেজারের পরিবর্তে ট্রিমার দিয়ে শিশুর মাথা শেভিং করলে কাটা-ছেঁড়ার ঝুঁকি কম থাকে। বাচ্চার মুখের ওপর পড়ে থাকা চুল পরিষ্কার করে দিন। না হলে শিশু বিরক্ত হবে। শেভিং শেষ হলে শিশুকে গোসল করিয়ে দিন। এরপর ন্যাড়া মাথায় তেল বা ময়েশ্চরাইজার দিয়ে দিলে শুষ্কতা ও কোনো ধরনের সংক্রমণ থাকলে প্রতিরোধ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত