যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কয়েক দিনের মধ্যেই ইরানের প্রতি কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানকে তার পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষণের জন্য খুলে দিতে হবে।’
আজ শুক্রবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ভবিষ্যতে ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যেতে হলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বা এমন কেউ, যাদের আমরা সম্মান করি—আমাদের নিজেদেরকেও তার মধ্যে ধরা যেতে পারে—তাদের মাধ্যমে পর্যবেক্ষণ জরুরি।”
এ বক্তব্য আসে এমন এক সময়ে, যখন ইরান আইএইএর সদস্য এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী হয়েও নতুন একটি বিল অনুমোদন করেছে, যাতে তারা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই সিদ্ধান্ত সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া হিসেবেই এসেছে।
যুদ্ধবিমান আধুনিকীকরণে রাশিয়ার সহায়তা নেবে ভারত