দক্ষিণ ইসরায়েলে হামলার দায় স্বীকার হুথিদের

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:১৮ পিএম

দক্ষিণ ইসরায়েলে শনিবার সকালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এ প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এক বিবৃতিতে ইরান-সমর্থিত এই গোষ্ঠী জানায়, তারা ইসরায়েলের বিরশেবা শহরে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’-তে হামলা চালিয়েছিল। এর ফলে সে সময় ইরসায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘তাদের এই হামলা সফল হয়েছে।’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ‘সম্ভবত’ প্রতিহত করা হয়েছে।

তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত