রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:৩৩ পিএম

রুপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ডি কে এম সি মেডিকেলের সার্বিক সহযোগীতায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজার আহমেদিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ শে জুন) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় পনের শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।

রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় ও ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. মেজবাহ উদ্দিন আহমেদ।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জজ কোর্টের এ.পি.পি এডভোকেট ইসরাফিল হোসাইন, সমাজসেবক মো. আলম খান।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বক্তারা বলেন- রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকেই রূপগঞ্জে বিভিন্ন মানবিক কাজ করে আসছে, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন আগামীতেও এই ধরনের কার্যক্রম চলমান রাখবে এবং আমরা রূপগঞ্জ বাসী সর্বাত্মক ভাবে এই সংগঠনের পাশে থাকবো।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিকেএমসি হসপিটালের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, আইনজীবী এডভোকেট আবদুল কুদ্দুস মিয়া, হানিফ ভূইয়া, আফজাল হোসেন আজাদ, মোরশেদ আলম, শাহ আলম বেপারী, হাসেম মাস্টারসহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত