রাজধানীর সচিবালয়ের মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাত (৫২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৬টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কে এম রেজাউল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে সচিবালয়ের মেট্রো স্টেশনের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি ওই বক্তিকে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
