নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত শান্ত সরকার হত্যা মামলার আসামিদের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে অংশ নেওয়ায় মামলার আসামি যুবদল নেতা আসাদ ফকিরের ছোট ভাই আনোয়ার হোসেন নামে এক দোকানের কর্মচারীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
গতকাল শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের হিরনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মামলার আসামিরা শান্ত হত্যা মামলার বাদী সালাউদ্দিন সরকারকে মামলা তুলে নিতে চাপ দেন। রবিবার সকালে এ ঘটনায় সালাউদ্দিন সরকার বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি অভিযোগ দেন।
সালাউদ্দিন সরকার জানান, গত ১১ এপ্রিল বিকেল ৫টায় তার ভাতিজা শান্ত সরকারকে দাউদপুরের জিন্দা এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয়। এ ঘটনায় সালাউদ্দিন সরকার বাদী হয়ে সরকার দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির (৪০), তার ভাই নাঈম ফকির (৩৭), রানা ফকির (৩৫), রোকনউদ্দিনসহ ১৭ জনকে নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। গত গত ২২ এপ্রিল এই ঘটনায় সালাউদ্দিন সরকার ও এলাকাবাসী মামলার আসামিদের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সালাউদ্দিন সরকারের দোকানের কর্মচারী আনোয়ার হোসেন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
গতকাল শনিবার বিকেলে আনোয়ার হোসেন দোকান থেকে বাড়িতে যাচ্ছিল। এ সময় আনোয়ার হোসেন হিরনাল মাজারের সামনে পৌঁছলে শান্ত হত্যা মামলার আসামি নাঈম ফকির, রানা ফকির, ফরহাদ, অনিক ফকির, এনায়েত, শ্যামল ফকির, সজীব, সুমন মোল্লা, সানী মোল্লাসহ ৪/৫ জন বেশি অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে তাকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় হামলাকারীরা আনোয়ার হোসেনের কাছ থেকে দোকানের মালামাল ক্রয়ের নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়৷ আনোয়ার হোসেনের ডাক-চিৎকারে সালাউদ্দিন সরকারসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের মামলা তুলে নিতে হুমকি ধামকে প্রদান করেন। পরে তারা আনোয়ার হোসেনকে উদ্ধার করে নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় যুবদল নেতা আসাদ ফকির বলেন, একটি সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হলে আমার ছোট ভাই ও তার লোকজন আনোয়ার হোসেনকে মারধর করেছে। এটির দায়িত্ব আমি নিয়েছি তার চিকিৎসার ব্যবস্থা করেছি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে৷
মুন্সীগঞ্জে ধস্তাধস্তিতে ৩ পুলিশ আহত, রিভলবার-গুলিসহ যুবক গ্রেপ্তার
গরু-ছাগল সুস্থ রাখলে মানুষের ডাক্তার লাগবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা