বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট : ৩০ জুন ২০২৫, ১০:১৬ এএম

দেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের চলমান আলোচনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনটি আজ সোমবার বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

গত শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দলটির মিডিয়া উইং। তারা জানায়, সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত