৪০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:২২ পিএম

৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীসহ পাঁচটি ইউনিয়নের বিশ হাজারের বেশি গ্রাহক। ভোলার মুজিবনগর উপকেন্দ্র থেকে বুড়াগৌরাঙ্গ ও তেতুলিয়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল সংঘবদ্ধ একটি চক্র চুরি করার উদ্দেশ্যে কেটে ফেলায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ক্যাবল সংযোগের কাজ দ্রুতগতিতে এগিয়ে চললেও কখন নাগাদ বিদ্যুৎ সংযোগ চালু হবে এমন নিশ্চয়তা দিতে পারেনি পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। কাটা অংশ সনাক্তের ওপর নির্ভর করছে ক্যাবল জোড়া এবং চালুর বিষয়টি। এমন তথ্য জানায় পটুয়াখালী পল্লি বিদ্যু সমিতি। এদিকে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছে স্থানীয় মানুষ।

এ ঘটনায় দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলকাবাসী। অটকদের তথ্যের ভিত্তিতে ছয়জনের নাম উল্ল্যেখ করলেও ঠিকানা জানা না থাকায় তা অনুল্ল্যেখ করে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাখাওয়াত হোসেন।

ভোলার মুজিবনগর উপকেন্দ্র থেকে বুড়াগৌরাঙ্গ ও তেতুঁলিয়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে রাঙ্গাবালী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তিনটি ফেইজ দিয়ে এ বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়। আকষ্মিক সমস্যাজনিত ত্রুটি হলে বিদ্যুৎ চালু রাখার জন্য আরও একটি অতিরিক্ত ফেইজ রয়েছে। শনিবার রাত ১১টায় রাঙ্গাবালীর গহিনখালী সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর অংশে সংঘবদ্ধ একটি চক্র চুরি করার উদ্দেশ্যে রাতের আঁধারে কেটে ফেলে সাবমেরিন ক্যাবলের একটি সচল ফেইজ ও অতিরিক্ত ফেইজ। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নসহ ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়ন।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির রাঙ্গাবালী সাব জোনাল অফিসের এজিএম কাওসার আহম্মেদ বলেন, সাবমেরিন ক্যাবেলের কাটা অংশ জোড়া দেওয়ার জন্য একটি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর জন্য সঙ্গে থেকে সেই কাজে সহযোগিতা করে যাচ্ছি।

আজ সংযোগ চালু করতে পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরও বেশ কয়েক জায়গায় লাইন কেটে ফেলা হয়েছে। যা এখনও সনাক্ত করা যায়নি। কাটা অংশ সনাক্তের ওপর নির্ভর করছে সংযোগ জোড়া এবং চালুর বিষয়টি।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল কাশেম বলেন, সংযোগ জোড়া দেয়ার কাজ দ্রুত চলছে। ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিরুপন করা যায়নি। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে রবিবার রাতে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হয়েছে।  

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন বলেন, আটক দুইজন বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অটকদের তথ্যের ভিত্তিতে ছয়জনের নাম উল্ল্যেখ করলেও ঠিকানা জানা না থাকায় তা অনুল্ল্যেখ করে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাখাওয়াত হোসেন। ঘটনায় জড়িত অন্যান্য সদস্য ও চক্রের মূল সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেস্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত