সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে ৪-৩ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। এতে ক্লাব বিশ্বকাপ থেকে তাদের বিদায় ঘটেছে। সিটি কোচ পেপ গার্দিওলার জন্যও মৌসুমটা কাটল চরম ব্যর্থতায়। অখ্যাত ক্লাবটির কাছে হারের পর তিনি অবশ্য প্রতিপক্ষের প্রশংসা করেছেন। একইসঙ্গে করেছেন শিষ্যদের সমালোচনাও।
অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে গার্দিওলা বলেন, ‘এটা খুবই কষ্টকর। আমাদের জার্নিটা অবিশ্বাস্য ছিল এবং আমরা ভালো অবস্থানে ছিলাম। সবকিছু ভালোই ছিল। তবে পর্যাপ্ত অনুশীলনের পরও আমার দলের খেলোয়াড়দের যে পারফর্মেন্স, তাতে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারছি না। ম্যাচটি কঠিন ছিল। জয়-পরাজয়ের ব্যবধান ছিল খুবই কম।’
প্রতিপক্ষের প্রশংসায় গার্দিওলা বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু বুনো (আল হিলাল গোলকিপার ইয়াসিন বুনো) অবিশ্বাস্য সব সেভ করেছে। আমরা খুবই প্রেডিক্টেবল ছিলাম। এই আসর চার বছরে মাত্র একবার হবে। আমরা আরও এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাড়ি ফিরতে হচ্ছে। এখন বিশ্রাম নেওয়ার সময় নতুন মৌসুম শুরুর আগে আমাদের মনকে বিশ্রাম দেওয়ার সময়।’
তিনি বলেন, ‘তারা প্রতিপক্ষ হিসেবে কঠিন। আমরা তাদের ছুটতে দিয়েছি। তাদের দুর্দান্ত রক্ষণ ভাঙতে পারিনি। উইঙ্গাররাও ছিল দুর্দান্ত, বুনো অনেকগুলো সেভ করেছে। দিনশেষে আমাদের গোল করতে হতো। তারা প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি, আমরা পেরেছি। তাই ভেবেছিলাম, শেষ পর্যন্ত হয়তো আমরা (জিততে) পারব। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে তারা আমাদের শাস্তি দিয়েছে।’
ব্রাজিলের ক্লাবের কাছে হেরে লাউতারো মার্টিনেজদের স্বপ্নভঙ্গ
ম্যান সিটিকে বিদায় করে চমকে দিল সৌদি ক্লাব আল হিলাল
ভারত-ইংল্যান্ড পরবর্তী দুই টেস্টের আম্পায়ার শরফুদ্দৌলা