শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইজিবাইক চালকের

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম

মাদারীপুরের শিবচরে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুস সালাম আকন (৪৩) নামে এক ইজিবাইক চালক মারা গেছেন। মঙ্গলবার  (১ জুলাই) সকালে  শিবচর  উপজেলার দত্তপাড়া  ইউনিয়নের  চরবাচামারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম আকন শিবচর উপজেলা দওপাড়া ইউনিয়নের চরবাচামারা বাদশাকান্দি এলাকার আব্দুল করিম আকনের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, সকালে বাড়িতে বসে তার নিজের ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ লাগান। এসময় অসাবধানতার বসত তার হাত বিদ্যুতের তারে লেগে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রতন শেখ  বলেন, প‌রিবা‌রের কোন অভি‌যোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তা‌দের কাছে  হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত