১৮ বছর পর ‘পঞ্চপাণ্ডব’হীন ওয়ানডেতে বাংলাদেশ

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম

২০০৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। আগে থেকেই ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কালের পরিক্রমায় তারা পরিণত হন। আর ২০১৫ বিশ্বকাপ পরবর্তী সময়ে ওয়ানডে দুর্ভেদ্য হয়ে ওঠে বাংলাদেশ। সেই থেকেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা মানেই পঞ্চপাণ্ডব প্রসঙ্গের অবতারণা। ১৮ বছরের সেই ধারা বজায় ছিল সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত।

অবশেষে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ানডেতে প্রথমবারের মতো ‘পঞ্চপাণ্ডব’হীন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে শুরু হচ্ছে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব পর্ব।

আনুষ্ঠানিক অবসর না নিলেও মাশরাফি বিন মর্তুজার জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় শূন্য। সাকিব আল হাসানও জাতীয় দল থেকে অনেক দূরে। তামিম ইকবাল আনুষ্ঠানিক অবসর নিয়েছেন তিন ফরম্যাট থেকে। এতোদিন ওয়ানডে খেললেও চ্যাম্পিয়নস ট্রফির পর আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাটটা ছেড়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর পর প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ, যেখানে থাকবেন না পঞ্চপাণ্ডবের কেউ।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত