কুড়িগ্রামে গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেলো যুবকের

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম

কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তি‌নি পার্শ্ববর্তী চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার এলাকার শাহের আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে মুকুল মিয়া ধামশ্রেণি বড়াইবাড়ী এলাকায় নিজ জ‌মি‌তে কয়েক‌টি ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। গাছগুলো কাটার শেষ পর্যায়ে এক‌টি গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত