রাজধানীর টিকাটুলিতে বুধবার (২ জুলাই) একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
ঘটনার দিন ভোর ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান।
ডিউটি অফিসার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনও কিছু জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
পরে দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই