শেরেবাংলা নগর থানার রাষ্ট্রদ্রোহিতা ও নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।
এদিন তার আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (১ জুলাই) ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন কে এম নুরুল হুদা। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়।
গত ২২ জুন উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৩ জুন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরে বাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার।
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ; মুখ খুললেন স্যামি