পান খেতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় পান খেতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে খরপি বেওয়া (৬৪) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত খরপি বেওয়া একই গ্রামের মৃত নাদের আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে খরপি বেওয়া ঘরের এক কোণে রাখা পানের বাটির কাছে বসেন পান খাওয়ার জন্য। ঠিক তখনই আগে থেকে ওঁত পেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন জানান, ‘বৃদ্ধা খরপি বেওয়ার শরীরে বিষাক্ত সাপের ছোবলের চিহ্ন ছিল। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত