বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ জন অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), আম জনতার দল ও গণতান্ত্রিক বাম ঐক্য এর লিয়াজোঁ কমিটির সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বাংলাদেশ জন অধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক উপস্থিত ছিলেন।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য রাজনৈতিক ঐক্য এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
