ঋতুপর্ণার সৌদি লিগে খেলা উচিত, বলেন বাটলার

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:৩৪ পিএম

‎বাহরাইন ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এশিয়ান কাপ বাছাইয়ে আজ মিয়ানমারকেও হারিয়েছে বাংলাদেশ। ইয়াঙ্গুনে স্বাগতিকদের  ২-১ গোলে হারিয়ে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নারীরা  দুটো গোলই এসেছে ঋতুপর্ণার পা থেকে। ম্যাচশেষে তাঁকে স্তুতিতে ভাসালেন কোচ পিটার বাটলার। জানালেন সৌদি লিগে খেলার সামর্থ্যও।

‎বাংলাদেশে নারী লিগ নিয়মিত হয় না। সবশেষ মাঠে গড়িয়েছে দুই বছর আগে। তাই ভুটানে খেলতে হচ্ছে ঋতুপর্ণাকে। যা মানতে পারছেন না বাটলার, ‘এই মেয়ের (ঋতুপর্ণা) আরও উচ্চমানের লিগে খেলার সামর্থ্য আছে। সবাই সেটা জানে বলে আমি মনে করি। দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে লিগ হয় না, সেজন্য ভুটানে লিগে গিয়ে খেলতে হয়েছে তাকে। তবে তার সৌদি আরব, মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও ভালো মানের লিগে খেলা উচিত।’

‎বাটলারে চাওয়া, ‘সে সাহসী ও কঠিন এক মেয়ে। এখনো তরুণ। তার সামনে সম্ভাবনার বিশাল এক জগত খোলা আছে। আমি চাই সে সামনে এগিয়ে যাক, আরও বড় পর্যায়ে খেলুক কারণ সে এটার যোগ্য।’


×
সর্বশেষ সর্বাধিক পঠিত