আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম

ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর-এর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে তিনি আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্তে আলোচনা করেন।

আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশ এবং ইউনেস্কো'র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত