মিয়ানমারে ইন্দোনেশিয়ার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিদ্রোহীদের সাথে সাক্ষাতের অপরাধে তাকে এ শাস্তি দেওয়া হয়। বুধবার (২ জুলাই ) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। দৈনিক ইরাবতীর এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
২০২১ সালে সামরিক অভ্যুথানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের মতে, এর ফলে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এপি নামে পরিচিত ইন্দোনেশিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ডিসেম্বরে আটক করা হয়েছিল।
মিয়ানমারের আদালত ইন্দোনেশিয়ার এই নাগরিকের বিরুদ্ধে অনধিকার প্রবেশ এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠার সাথে সাক্ষাতের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছেন।
ওই ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইউক্রেন, আফগানিস্থানসহ অনেক সংঘর্ষপ্রবণ এলাকা পরিদর্শনের ছবি দেখা যায়।
২০২৪ সালের নভেম্বরে ইনস্টাগ্রাম পোস্টগুলিতে, তিনি মায়ানমারের বিভিন্ন স্থান এবং সেনা অভ্যুত্থান-বিরোধী বিভিন্ন গোষ্ঠীর ছবি শেয়ার করেছেন।
তিনি বিদ্রোহীদের সাথে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন, যার মধ্যে কিছু ছবিতে তার হাতে ও অস্ত্র দেখা যায়।
মিয়ানমারের সেনাবাহিনী বর্তমানে কোনঠাসা অবস্থায় আছে। তাদের নিয়ন্ত্রিত অনেক এলাকা হারিয়েছেন এবং বিদ্রোহীদের ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন।
