ইউক্রেন সীমান্তে হামলায় রুশ নৌবাহিনীর উপ-প্রধান নিহত

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০১:৫২ এএম

ইউক্রেন সীমান্তের কাছে হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান কর্মকর্তা মেজর জেনারেল মিখাইল গুদকোভ নিহত হয়েছেন। রাশিয়ার সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। 

নৌ বাহিনীর ওই ঊর্ধ্বতন পদে গত মার্চ মাসেই গুদকোভকে নিয়োগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় বলছে, পশ্চিমাঞ্চলের কুর্স্ক অঞ্চলে ইউক্রেইন বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িত থাকাকালে তিনি নিহত হয়েছেন। ওই অঞ্চলটির সঙ্গে ইউক্রেনের সামি অঞ্চলের সীমান্ত রয়েছে। 

ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ওলেকজান্ডার সিরস্কি বুধবার বলেছিলেন, রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে তারা পাল্টা হামলা শুরু করেছেন। সেখানেই যুদ্ধে মেজর জেনারেল গুদকভের মৃত্যুর খবর এল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম মস্কোর সশস্ত্র শাখার উপ-প্রধান স্তরের কোনও কর্মকর্তা নিহত হলেন। রাশিয়ার প্রাইমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো বলেছেন, একই হামলায় নিহত হয়েছেন আরও ১০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত