প্রায় দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসে একশ বা তার বেশি টেস্ট খেলেছেন মাত্র ৮২জন ক্রিকেটার। তাই শততম টেস্ট নিঃসন্দেহে সবার জন্যই স্বপ্নের মতো একটা ব্যাপার। ভালো পারফরম করে ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান সবাই। কিন্তু সবার ভাগ্য একরকম হয় না। যেমন ক্রেইগ ব্র্যাথওয়েট। ক্যারিয়ারের শততম টেস্টে শূন্য রানে আউটের তেতো অভিজ্ঞতা হলো ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনারের।
গতকাল শুক্রবার গ্রানাডা টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেসার জশ হেইজেলউডকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন ব্র্যাথওয়েট। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি। এর মাধ্যমে শততম টেস্টে শূন্য রানে আউট হওয়া ১১তম ক্রিকেটার হয়ে গেলেন ব্র্যাথওয়েট। তার মানে, শততম টেস্টে ডাক মারা ক্রিকেটারদের একাদশ পূর্ণ হলো।
শততম টেস্টে শূন্য রানে আউট হওয়া প্রথম ক্রিকেটার হলেন ভারতের দিলিপ ভেঙসরকার। দুর্ভাগাদের এই একাদশের বাকিরা হলেন ভারতের চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, মার্ক টেইলর, নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম, টিম সাউদি ও ইংল্যান্ডের অ্যালিস্টার কুক এবং ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। ক্যারিবিয়ানদের মধ্যে ব্র্যাথওয়েটের আগে ওয়ালশই কেবল শততম টেস্টে ডাক মেরেছিলেন।
ব্রাজিলের ক্লাব পিছু ছাড়ছে না চেলসির
বিবাহবার্ষিকীতে ধোনিকে প্রতিজ্ঞার কথা মনে করালেন সাক্ষী