বললেন প্রিন্স

বিএনপি স্থানীয় সরকারকে দলীয় প্রভাবমুক্ত রাখতে কাজ করবে

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:০৭ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও আওয়ামী আমলে তারা চরম নিগৃহীত ও অবজ্ঞার শিকার হয়েছে। আওয়ামী দাপটে স্থানীয় সরকার কাজ করতে পরে নাই। সর্বত্র ছিল দুর্নীতি, লুটপাট ও দলীয়করণ।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনিময়সভায় উপজেলার ১২ ইউনিয়নের পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি স্থানীয় সরকারকে শক্তিশালী ও দলীয় প্রভাবমুক্ত রাখতে কাজ করবে। প্রত্যেক ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা যাতে নিজ নিজ এলাকায় জনগণের কল্যাণে কাজ করতে পরে এমন পরিবেশ সৃষ্টি করবে।

তিনি বলেন, আওয়ামী নেতাকর্মীরা স্থানীয় সরকারকে কুক্ষিগত ও জবর দখল করে এসব প্রতিষ্ঠানকে দুর্নীতি লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। প্রশাসন সেখানে স্বাক্ষী গোপাল ছিল। বিএনপি সেই পরিস্থিতির পরিবর্তন করতে চায়। জনগণের গণতন্ত্রের মূল ভিত্তি স্থানীয় সরকারকে অবজ্ঞা, অবহেলায় রাখলে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। বিএনপি ইউপি সদস্যদের তাদের দায়িত্ব পালনের অধিকার ফিরিয়ে দেবে। তিনি দুঃখ, বেদনা, কষ্ট ভুলে ইউপি সদস্যদের প্রতি দায়ীত্ব পালনে মনোনিবেশ করার আহ্বান জানান।

হালুয়াঘাট উপজেলা ইউপি মেম্বারস অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুল ইসলমের সভাপতিত্বে ও জাহাংগীর আলমের সঞ্চালনায় মতবিনিময়সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবদুল হই, কাজী ফরিদ আহমেদ পলাশ , মিজানুর রহমান, চেয়ারম্যন শফিকুর রহমান, চেয়ারম্যন ইউনূস খান ,সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান এবং ইউপি সদস্যদের মধ্যে ভুবনকুড়া ইউনিয়নের আজিজুল হক, রাশিদা আক্তার, নেকবর আলী, যুগলী ইউনিয়নের আবু তালেব, সদর ইউনিয়নের জাহঙ্গীর আলম, গাজীরভিটা ইউনিয়নের সুলতান উদ্দিন, নাজমা খাতুন, শকুয়াই ইউনিয়নের বিল্লাল হোসেন, মাহমুদা আক্তার, নড়াইল ইউনিয়নের বোরহান উদ্দিন, দেলোয়রা বেগম, ধারা ইউনিয়নের আশরাফুল আলম, নাসরিন আক্তার, ধুরাইল ইউনিয়নের আবুল হাশেম, এমদাদ হোসেন, মনোয়ারা বেগম, আমতৈল ইউনিয়নের আবদুল মালেক, স্বদেশী ইউনিয়নের নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত