সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৩ পিএম

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কাশেম (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের টিকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কৃষক আবুল কাশেম সোমবার বিকেলে বাড়ির পাশে কলা বাগানে কাজ করতে যান। আনুমানিক বেলা সাড়ে ৫ টার দিকে কলাবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কলাবাগানের মধ্য দিয়ে একটি বৈদ্যুতিক তার রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত