বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মো. ওবাইদুর রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চাম্বল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ওবাইদুর রহমান চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. ইয়াছিনের ছেলে।

স্থানীয় ও পা‌রিবা‌রিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাময়িক পরীক্ষা শেষে বাড়িতে ফিরে ওবাইদুর পাশের পুকুরে দুই বন্ধুর সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তার এক সঙ্গী পরিবারের সদস্যদের বিষয়টি জানালে স্থানীয়রা তৎক্ষণাৎ পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত