দেশে বিচ্ছিন্ন ঘটনাগুলো বড় করে দেখানোর চেষ্টা করছে একটি মহল: মোস্তফা জামান

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১১:২৬ পিএম

দেশের চলমান কিছু বিচ্ছিন্ন ঘটনাকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করছে একটি মহল। আর স্বৈরাচার আওয়ামী লীগের দোসরা সে অপপ্রচারের লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

মঙ্গলবার রাতে পবিত্র আশুরা ও ১০ মহররম উপলক্ষে আশকোনা কমিউনিটি সেন্টার দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপির একটি বৃহত্তর দল। পাঁচ আগস্টের পর থেকে একটি মহল দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে। দেশের কিছু বিচ্ছিন্ন ঘটনা, অনেক বড় করে দেখানোর চেষ্টা করছে তাড়া। যা অত্যন্ত দুঃখজনক। আপনারা জানেন বিএনপির পক্ষ থেকে সারাদেশে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের নির্দেশনা অমান্য করলেই সে যেই হোক তাকে জবাবদিহিতার মুখোমুখি করা হচ্ছে। যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করবে বা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি। এবিষয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।

তিনি আরো বলেন, ৫ আগস্ট এর পর কিছু অনুপ্রবেশকারী দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি আমিনুর রহমান ও আমিসহ সতর্ক অবস্থানে রয়েছি। কেউ যাতে দলের শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে। মহানগর উত্তর বিএনপিকে সুসংগঠিত করতে আমার আহ্বায়ক ও আমি নিরলস কাজ করে যাচ্ছি। তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। তিনি বরাবর আমাদেরকে তার সুপরামর্শ দিয়ে সাংগঠনিক কার্যক্রম বেগবান করেছেন।

এসময় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য সবার কাছে দোওয়া প্রার্থনা করে তিনি বলেন, অনেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ির করার চেষ্টা করে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ির করবেনা। এ থেকে সবাইকে বিরতি থাকার অনুরোধ জানান।

আলাউদ্দিন সরকার টিপু সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন তুরাগ থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, উত্তরখান থানার আহ্বায়ক আহসান হাবিব সহ বিমানবন্দর থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত