এনএসইউ স্টার্ট-আপ নেক্সট-এর তৃতীয় কোহর্টের উদ্বোধন

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU)-তে NSU Startups Next (NSUSN)-এর তৃতীয় কোহর্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নতুন ব্যাচের  সম্ভাবনাময় স্টার্টআপ গুলোকে ইনকিউবেশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, বিনিয়োগকারী, কর্পোরেট নেতৃবৃন্দ, সফল উদ্যোক্তা ও শিক্ষাজগতের প্রতিনিধি, যা বাংলাদেশের উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলায় গুরুত্বপূর্ণ এবং এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

NSU Startups Next দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও ইনোভেশনকে এগিয়ে নিতে একটি অগ্রণী প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে। প্রোগ্রামটি নতুন উদ্যোক্তাদের জন্য মেন্টরশিপ, ব্যবসায়িক পরিকল্পনা উন্নয়ন, বাজার সংযোগ এবং বিনিয়োগ সহায়তা প্রদান করে। প্রথম দুই কোহর্টে ২৫টির বেশি স্টার্টআপের সক্রিয় উন্নয়ন এই উদ্যোগের সফলতার প্রমাণ।

তৃতীয় কোহর্টে অংশগ্রহণকারী স্টার্টআপগুলো স্বাস্থ্য প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি, লজিস্টিক্স, আর্থিক প্রযুক্তি ও সামাজিক উদ্যোগ, এই সব খাতকে প্রতিনিধিত্ব করছে। অনুষ্ঠানে NSUSN-এর ২০২৫ সালের রোডম্যাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আন্তর্জাতিক স্টার্টআপ রিসোর্সে প্রবেশাধিকার এবং নীতি, পুঁজি ও কর্পোরেট সংযোগের সমন্বয় ঘটানোর উপর। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত