মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের আপড় গ্রামের বাসিন্দা মো. আনছু তালুকদারের ছেলে মালেক তালুকদারের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বসতরত ঘরসহ আগুন পুঁড়ে ছাই হয়ে যায় প্রায় ৫/৭ লাখ টাকার আসবাবপত্র।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার সুমন আলী জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২টি ইউনিটের মাধ্যমে আগুন নির্বাপনের সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্টসাকিট মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের ঘটনায় আনুমানিক ৫/৭ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে বিনষ্ট হয়ে গিয়েছে।
