লেটস ক্রিয়েটের উদ্যোগে 'ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট'

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম

নেত্রকোনার মদনে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন লেটস ক্রিয়েটের উদ্যোগে চলছে 'ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট' ক্যাম্পেইন। মদন পৌরসভা ও এর আশপাশের স্কুলগুলোতে গিয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করার উদ্যোগ নিয়েছে লেটস ক্রিয়েট। মাঘান উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার এই ক্যাম্পেইনের উদ্বোধন হয়। স্কুলে এদিন সর্বমোট প্রায় ২০০ জনের রক্ত পরীক্ষা করা হয়৷ ক্যাম্পেইনটি ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। আগামী সপ্তাহ জুড়ে চলবে এই ক্যাম্পেইন।

ক্যাম্পেইন সম্পর্কে লেটস ক্রিয়েটের প্রতিষ্ঠাতা সদস্য আল মোজাহিদ ইমু বলেন, রক্তের গ্রুপ জানা মানুষের খুব জরুরি তথ্য। আকস্মিক বিপদে যেমন একই গ্রুপের মানুষকে রক্ত দিতে হতে পারে, তেমনই মা–বাবার পজিটিভ-নেগেটিভ গ্রুপের কারণে সন্তানের জীবনও হতে পারে সংকটাপন্ন। তা ছাড়া নির্দিষ্ট কিছু গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকিও থাকে বেশি। তাই লেটস ক্রিয়েটের উদ্যোগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে এবং জানানো হচ্ছে।

সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ রিমন বলেন, লেটস ক্রিয়েটের পক্ষ থেকে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এই রকম কর্মসূচি চলমান থাকবে।

সভাপতি শেখ কায়কোবাদ বলেন, রক্তদান একটি মহৎ কাজ, আমি একজন নিয়মিত রক্তদাতা। রক্তে দিলে দেহের কোনো ক্ষতি হয় না বরং মানব সেবার মধ্যে দিয়ে নিজের মধ্যে একটি সন্তুষ্টি আসে। এ জন্য আমরা সমাজের মধ্যে রক্তদানের সচেতনতা তৈরি করতে চাই। এই জন্য আমাদের প্রথম ও প্রধান কাজ হলো নিজের রক্তের গ্রুপ জানা। আমরা অনেকেই জানি না আমাদের রক্তের গ্রুপ কি। তাই আমাদের সংগঠন লেটস ক্রিয়েট থেকে বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এতে স্কুল পর্যায় থেকেই নিজের রক্তের গ্রুপ জেনে অন্যের উপকার করতে পারবে এবং নিজের রক্তের প্রয়োজন হলে অন্যদের থেকে গ্রহণ করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত