চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে জ্যান্ট অ্যাক্সেসরিজ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ৩টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিটের সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, দুপুর ২টা ৫১ মিনিটে কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট আটটি ইউনিট ঘটনাস্থলে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন আশপাশের অ্যারো ফেভারিট অফিস ও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
