শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে ভারতে বসবাসকারী নারী ও শিশুসহ ১০ বাংলাদেশি পুশইন করেছে বিএসএফ। শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে পানিহাতা সীমান্তের ১১১৮ নং পিলারের কাছ থেকে পুশইন অবস্থায় তাদের আটক করে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটকরা হলেন- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন (২৯), মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী (২৩), মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম (৫০), মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু (৪৫), আলম আমীনের ছেলে কাজল (২৪), জামালের স্ত্রী ফাতেমা (২১), আল আমীনের ৭ বছর বয়সী ছেলে আদিল, ৭ মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের ৩ বছর বয়সী কন্যা লামিয়া ও অপর কন্যাশিশু রাবিয়া।
সূত্র জানায়, আল আমিনের বাবার চিকিৎসার জন্য দুই বছর আগে তারা দিল্লিতে অনুপ্রবেশ করেন। কিন্তু তিনি সেখানে মারা গেলে বাকিরা থেকে যান এবং শ্রমিকের কাজ করে আসছিলেন। সম্প্রতি ভারতীয় স্থানীয়রা তাদের পুলিশে ধরিয়ে দেয়। পরে ভারতীয় পুলিশ বিএসএফের হাতে হস্তান্তর করে। শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করা হয়।
আটকদের দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ও নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্গাপুরে ভারতীয় নাগরিক আটক