ক্ষমতার জন্য নয়, বিএনপি গণতন্ত্র উদ্ধারে পাগল: গয়েশ্বর

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৭:৩৫ পিএম

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে।

শুক্রবার (১১ জুলাই) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি যারা ক্ষমতায় দেখতে চান না, তারা মিলে একটি ঐক্যজোট করুক। ৩০০ আসনে প্রার্থী দিক। ভোটের পর দেখা যাবে জামানত টিকে কি না।

তিনি বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। মৌলিক যুদ্ধ একাত্তর। তারই ধারাবাহিকতায় চব্বিশ।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বৈষম্যবিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না। তবে এরইমধ্যে তাই শুরু হয়েছে।

আন্দোলনে অংশ নেওয়া ৯৫ শতাংশ শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত