প্রতিবছরের মতো ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ১ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১ হাজার ৮১৪ জন। পাসের হার ৯৭.২১ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৬৩ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী এবং পাস করে ১ হাজার ৫৫২ জন। পাসের হার ৯৮ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করে ৬৫৫ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২২৮ জন শিক্ষার্থী এবং পাস করে ২১০ জন।
এসএসসি পরীক্ষার ফলাফলে প্রশংসনীয় সাফল্যের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘এটি একটি গৌরবময় অর্জন, যা সমন্বিত প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। এ অসাধারণ প্রাপ্তি আমাদের পরীক্ষার্থীদের মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি।’ অধ্যক্ষ আরও বলেন, ‘গঠনমূলক অ্যাকাডেমিক কার্যক্রম, পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, ঢ়িশক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সচেতনতার ফলেই মাইলস্টোন কলেজ ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন করতে পারছে।’ প্রত্যাশিত ফলাফলের জন্য অধ্যক্ষ আন্তরিকভাবে ধন্যবাদ জানান, মাইলস্টোন কলেজ প্রশাসনকে, যাদের উপযুক্ত কর্মপরিকল্পনা, যথাযথ দিকনির্দেশনা ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং সময়ানুগ। বিজ্ঞপ্তি
